শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেনা খাতুন
ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট এলাকার বাসিন্দা আমেনা খাতুন (৭০) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত নয়টায় জি এম হাটের শরিফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আমেনা খাতুন নয়া দিগন্ত পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফয়েজ উল্লাহ ভুঁইয়ার মা। বিজ্ঞপ্তি।
অধ্যক্ষ ইউনুছ আলী
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী (৫৯) গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
নাটোর প্রতিনিধি