শোক
মুক্তিযোদ্ধা আ. সাত্তারমুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আ. সাত্তার (৮৫) গত বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় কাউখালীর বেতকা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।হাবিবুর রহমানবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা শাখার সদস্য হাবিবুর রহমান (৭০) গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকালে তাঁর মরদেহ কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।