শোক
মনির উদ্দিন আহমেদবাংলাদেশ সমবায় কলেজের সাবেক অধ্যক্ষ এবং সমবায় পরিদপ্তরের সাবেক রেজিস্ট্রার বিশিষ্ট শিক্ষাবিদ মনির উদ্দিন আহমেদ ১৮ আগস্ট রাতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে যান। গত শুক্রবার বাদ জুমা বনানী জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার চাঁদপুরের নারায়ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।রীনা বেগমবরিশাল জেলার মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের স্ত্রী রীনা বেগম (৪৫) গতকাল শনিবার সকাল ১০টায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। রীনা বেগমের মৃত্যুতে মুলাদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এস এম জহিরুল ইসলাম, বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু, সাবেক সাংসদ মোশারফ হোসেন মংগু ও মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. ছত্তার খান গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।