শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওস্তাদ সোনা মিয়াউপমহাদেশের প্রখ্যাত সানাইবাদক ওস্তাদ সোনা মিয়া (১০২) গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বরেণ্য এই শিল্পী ভারতবর্ষের স্বনামধন্য সানাইবাদক ওস্তাদ মুন্না খাঁর শিষ্য ছিলেন। গত শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ পুরোনো ঢাকার লোহারপুল পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানি আজ মঙ্গলবার বাদ আসর ঢাকার গেন্ডারিয়ার ৫৮ নম্বর রজনী চৌধুরী রোডে মরহুমের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।শেখ এ কে এম হান্নান বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ এ কে এম হান্নান (৬৮) গতকাল সোমবার সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল আশুলিয়ার কোনাপাড়া মাদ্রাসা মাঠে প্রথম ও বিকেএসপির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ কোনাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বাংলা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সেকান্দার আলীর বাবা। বিজ্ঞপ্তি।