শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামানজাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আখতারুজ্জামান (৬৫) গত সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি অধুনালুপ্ত বাংলার বাণী পত্রিকার সিনিয়র সাংবাদিক ছিলেন। বিজ্ঞপ্তি।আবু আহমদ রেজাউল হাসানহবিগঞ্জের প্রবীণ শিক্ষ ক আবু আহমদ রেজাউল হাসান (১০২) গত সোমবার রাতে শহরের পুরান মুন্সেফি এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে রাজনগর কবরস্থানে দাফন করা হয়। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফের বাবা। হবিগঞ্জ প্রতিনিধি।