শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুর রহমান খানঝালকাঠি জেলা হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. শামসুর রহমান খান (৫৮) গত মঙ্গলবার রাতে শহরের কাঠপট্টির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার বাদজোহর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।মো. সায়েদুল ইসলামফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম ব্যাপারী (৩২) গত মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে ইউনিয়নের ব্যাপারীডাঙ্গির পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। ফরিদপুর অফিস।