শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিউর রহমান খানমাদারীপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মতিউর রহমান খান (লাল মিয়া) গত বৃহস্পতিবার সন্ধ্যায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মাদারীপুর প্রতিনিধি।নূরজাহান বেগমঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন কবিরের মা নূরজাহান বেগম (৬৫) গত বৃহস্পতিবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও আইনজীবী সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন। ঝালকাঠি প্রতিনিধি।