শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরেন্দ্র মোহন সাহাপটুয়াখালীর গলাচিপা বন্দরের প্রবীণ ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহা (৯৩) গতকাল শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার কলেজপাড়ার বাসভবনের সামনে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিকফতিয়া জালাল চৌধুরীসাবেক জাতীয় ক্রিকেট কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্য জালাল আহমেদ চৌধুরীর স্ত্রী কফতিয়া জালাল চৌধুরী গতকাল শনিবার ভোর চারটা ১৫ মিনিটে ধানমন্ডির নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ক্রিকেটারদের সংস্থা কোয়াব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা কফতিয়া জালাল চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।