শোক
কামাল আহমেদবিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ (৬৯) গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা আজ সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।মাঈন উদ্দিন আহমেদকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঠিকাদার মাঈন উদ্দিন আহমেদ চৌধুরী আলম (৫৫) গতকাল রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিমের ভাই। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা দ্বীন ইসলামময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর নিবাসী মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম (৬৩) গত শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা খয়বর আলী মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী খয়বর আলী মিয়া (৮৪) গত শনিবার রাতে জয়পুরহাট শহরের বাবুপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম এবং বাবুপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে চিরকুমার খয়বর আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি।মহসীন আলমবগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহসীন আলম (৫৩) গতকাল রোববার বানিয়াগাতী গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি।আবদুল হাই ভূঁইয়াবাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জন আবদুল হাই ভূঁইয়া (৮৫) গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। তিনি উপজেলার তুলাইশিমুল উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ে দীর্ঘদিন বিনা বেতনে শিক্ষকতা করেছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।