শোক
নীরদ বরণ নন্দী
চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরের নীরদ বরণ নন্দী (৮৭) গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে নগরের বলুয়ারদীঘি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নীরদ বরণ নন্দী কবি ও সাংবাদিক জ্যোতির্ময় নন্দীর বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
ড. গোলাম মহিউদ্দিন
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, উদীচী ঢাকা মহানগরের সাবেক সভাপতি, তেল-গ্যাস সম্পদ রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৮ এপ্রিল। এ উপলক্ষে ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগারের উদ্যোগে আজ ঢাকার ক-১/সি দক্ষিণ বাড্ডায় তাঁর কর্মের ওপর আলোচনা এবং তাঁর রচিত প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়েছে। ২০০৪ সালের এই দিনে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।