শোক
মঈন উদ্দিন আহমেদচাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ডা. মঈন উদ্দিন আহমেদ (৭৮) গতকাল শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় মনাকষা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। তিনি তিনবার সাংসদ ও দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।শেখ আমিনুল ইসলামবগুড়ার বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী শেখ আমিনুল ইসলাম (৭০) গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় শহরের সুলতানগঞ্জপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে নামাজগড় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।শাহ আলম সেলিম নোয়াখালীর চাটখিলের আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম সেলিম (৬৫) গতকাল শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভার ছয়ানী টবগা এলাকার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।নুর হোসেনবাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা নোয়াখালীর চাটখিল উপজেলার বারইপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নুর হোসেন গত বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বারইপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।