শোক
বেগম রাবেয়া আলম ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসি-ডেন্ট কাজী রফিকুল আলমের মা বেগম রাবেয়া আলম (৮৮) গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির বাস-ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে সাতক্ষীরার নলতা শরিফে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।আবু সাঈদ সরকারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগান্তর-এর চলনবিল প্রতিনিধি মো. আবু সাঈদ সরকার (৫৩) গত রোববার ধানগড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে তাঁর লাশ রায়গঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।মমতাজ বেগমসুনামগঞ্জ শহরের বিলপাড় এলাকার মমতাজ বেগম (৫০) গতকাল শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। মমতাজ বেগম প্রথম আলো বন্ধুসভা সুনামগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক আবু সামরানের মা। সুনামগঞ্জ অফিস।মাজেমা খাতুনচট্টগ্রামের পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকার মাজেমা খাতুন (৯৬) গতকাল শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।খন্দকার বাছেদকৃষি ব্যাংক ঝালকাঠি শাখার কোষাধ্যক্ষ আ ক ম খন্দকার বাছেদ (৫০) গতকাল শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকালে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঝালকাঠি প্রতিনিধি।