শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলাই কুমার রায়সাবেক উপসচিব বলাই কুমার রায় (৬৫) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই গ্রামের বাড়ি নাটোরের উপড় বাজার গ্রামে তাঁর শেষকৃত্য হয়। বিজ্ঞপ্তি।আতাহার আলী খানঝালকাঠির নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আতাহার আলী খান (৯০) গতকাল রোববার সকালে শহরের থানা সড়কের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর লাশ উপজেলার পাওতা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।জায়েদুল ইসলামময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জায়েদুল ইসলাম (৪৯) গত শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর লাশ ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।এম এ তাহেরকুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য এম এ তাহের (৯৫) গতকাল রোববার আখাউড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।