শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়মা জলিলমহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার প্রয়াত মেজর (অব.) এম এ জলিলের স্ত্রী ও মেজর জলিল পরিষদের চেয়ারপারসন সায়মা জলিল গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হবে। সায়মা জলিলের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। সৈয়দ আহমুদুল হকবিশিষ্ট সুফি-গবেষক ও মরমি দার্শনিক সৈয়দ আহমুদুল হক (৯৩) গতকাল সোমবার বেলা তিনটা ২০ মিনিটে চট্টগ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজা হবে। সুফিতত্ত্বের গবেষণার জন্য তিনি গড়ে তোলেন আল্লামা রুমী সোসাইটি। সাহিত্য ও অন্যান্য বিষয়ে তিনি বিভিন্ন বই লেখেন। বিজ্ঞপ্তি।