শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহান মিয়াগণযোগাযোগ অধিদপ্তরের সংগীত বিভাগের সহকারী পরি-চালক ভাওয়াইয়া সংগীতশিল্পী মো. শাহজাহান মিয়া (৫৫) গতকাল মঙ্গলবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তথ্য বিবরণী।সেলিমা করিমবাংলাদেশ বেতা-রের সংগীতশিল্পী সেলিমা করিম (৬৮) গত ১৮ আগস্ট রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ভাষাসৈনিক রেজাউল করিমের সহধর্মিণী ছিলেন। বিজ্ঞপ্তি।মো. নাছির উদ্দিনব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের শাহপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. নাছির উদ্দিন ওরফে নসু মিয়া (৫৯) গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।