শোক
মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহমান (৮০) গত বৃহস্পতিবার বিকেলে কসবা পুরোনো বাজারের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।শায়েরা আহমেদবিশিষ্ট সমাজকর্মী শায়েরা আহমেদ (৯২) গতকাল শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ছায়ানটের প্রতিষ্ঠাতা সহসভাপতি শায়েরা সাত মেয়ে, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শেখ আবদুস সাত্তারসাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক পূর্বাঞ্চল-এর বিশেষ প্রতিনিধি শেখ আবদুস সাত্তার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাব ৎ ব্লাড ক্যানসারে ভুগছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।