শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াংকা দেবনাথনেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী এবং কেন্দুয়া পৌর সদরের আরামবাগ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য খগেন্দ্র দেবনাথের মেয়ে প্রিয়াংকা দেবনাথ গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর আগে বৃহস্পতিবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতেই তার মরদেহ সাজিউড়া গ্রামের পারিবারিক শ্মশানে দাহ করা হয়।