শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদরুদ্দোজা স্বপন রংপুরে জন্ম নেওয়া জাতীয় ভলিবল দলের সত্তর ও আশির দশকের কৃতী খেলোয়াড় বদরুদ্দোজা স্বপন গত শনিবার আকস্মিকভাবে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। মো. সহিদুল সরদারবরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪ নম্বর গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য বেবী বেগমের স্বামী মো. সহিদুল সরদার (৪০) লিভার ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ্রগত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গৗরনদী (বরিশাল) প্রতিনিধি।