শোক
হাসান আলীমুক্তিযোদ্ধা হাসান আলী (৭০) গত সোমবার বিকেলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনের বাবা। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।নিজামুল হক সিদ্দিকীচাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার বাসিন্দা নিজামুল হক সিদ্দিকী (৭০) গত সোমবার রাতে শহরের সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে শহরের ফকিরপাড়া কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।হাসিনা ফখরুদ্দীনঢাকার গুলশানের বাসিন্দা হাসিনা ফখরুদ্দীন গতকাল মঙ্গলবার বারিধারার অ্যাপোলো হাসপাতালে ভোররাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। গতকাল বাদ আসর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বাদ আসর গুলশানের সড়ক ১০, বাড়ি ১৯ এ-র বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি স্বামী, এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী এস এম ফখরুদ্দীনের স্ত্রী।