শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহিদ শরীফবাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের উপমহাব্যবস্থাপক মো. শহিদ শরীফ ১১ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁকে নরসিংদীর রায়পুরার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শিউলি বেগমবরিশালের উজিরপুর উপজেলার কমলাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি বেগম (৪২) গত মঙ্গলবার উজিরপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।মতিউর রহমাননেত্রকোনা কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মতিউর রহমান (৮৫) গত মঙ্গলবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।আবু সাঈদসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের মো. আবু সাঈদ (৫৫) গতকাল বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে রায়গঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি রায়গঞ্জ উপজেলা প্রথম আলো বন্ধুসভার সদস্য সাবিনা ইয়াসমিনের বাবা। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।