শোক
জয়নাল আবেদীনইসলামিক ফাউ-ন্ডেশনের ইসলামি বিশ্বকোষ বিভা-গের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন (৫৫) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ওই দিন বাদ জুমা জানাজা শেষে তাঁকে মাদারটেক কবরস্থানে দাফন করা হয়েছে। কাল সোমবার বাদ মাগরিব মাদারটেক আদর্শপাড়ায় নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।সেলিনা আহমেদশেখ বোরহানুদ্দীন কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান সেলিনা আহমেদ গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর আত্মার মাগফিরাতের জন্য আজ রোববার বাদ জোহর কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মাকসুদা হোসেননীলফামারীর ডোমার থানার খাটুরিয়ার বসুনিয়াপাড়ার প্রয়াত জেলা ও দায়রা জজ আলিয়া নক্শা বন্দিয়া তরিকতের পীরে কামেল জাহিদ হোসেন মো. দাউদের স্ত্রী মাকসুদা হোসেন (৭০) গত শুক্রবার দুপুরে রংপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বাদ আসর মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ভক্ত, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনকে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।