শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসের নজরুলস্থপতি নাসের নজরুল (৪৩) আফ্রিকার বতসোয়ানায় ১২ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। চলতি সপ্তাহে তাঁর মরদেহ দেশে আনার পর বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি তুলা উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক নজরুল ইসলাম তালুকদার এবং সরকারি গণভবন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষিকা জিনাত আরা বেগমের জ্যেষ্ঠ ছেলে। বিজ্ঞপ্তি।শাহাজদ্দিনচাঁদপুরের মতলব উপজেলার খাদেরগাঁও গ্রামের মো. শাহাজদ্দিন ১৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মতিঝিল কেন্দ্রের প্রবীণ সদস্য ও ঢাকা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. লুৎ ফে আলীর ছোট ভাই। বিজ্ঞপ্তি।