শোক
গাজী আবদুস সালামবাংলাদেশ শিল্প ঋণ সংস্থার কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গাজী আবদুস সালাম (৫১) গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।নিলুফার হোসেনবাংলাদেশ লেখিকা সংঘের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ মহিলা সমিতির বালিকা বিদ্যালয়ের শিক্ষক নিলুফার হোসেন (৬৩) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে স্বাধীনতা কারে কয়, নির্বাচিত গল্প সংগ্রহ ও নিশীথের অন্ধকারে উল্লেখযোগ্য। নিলুফার হোসেন সাংবাদিক ও সাহিত্যিক নিয়ামত হোসেনের স্ত্রী। বিজ্ঞপ্তি।ইয়াছিন আলীবগুড়ার আদমদীঘির নশরৎপুর বাজার এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী (৬২) গত শনিবার রাতে বগুড়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলেমেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত রোববার জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নশরৎপুরে দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।আজহার আলীপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহার আলী (৮৮) গত শনিবার ঢাকায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। জানাজা শেষে মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।