শোক
আব্দুল করিম বেপারীসাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আব্দুল করিম বেপারী (৮৮) বার্ধক্যজনিত রোগে গতকাল বুধবার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ঈদগা মাঠে জানাজা শেষে বাদ এশা তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন, সাংসদ এম ইদ্রিস আলী, সুকুমাররঞ্জন ঘোষ, মমতাজ বেগম, সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন শোক প্রকাশ করেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি।মোমিনুর রহমান দুলাল চৌধুরীনীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান দুলাল চৌধুরী (৬৩) গতকাল বুধবার ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ ডোমারের সোনারা হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর, হামিদা বানু, জাফর ইকবাল সিদ্দিকী, দেওয়ান কামাল আহমেদ, আবদুর রাজ্জাক বসুনিয়া প্রমুখ শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।আবদুল মতিন যশোরের বাসিন্দা আবদুল মতিন (৯০) গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খড়কীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।