শোক

হাফিজুর রহমানমাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান (৪৫) গতকাল বৃহস্পতিবার সকালে চরপাকেরদহ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি। ফকির আনোয়ার হোসেন বাউলদের অধিকার আদায়ের লড়াকু সৈনিক ও বিশিষ্ট লালনগবেষক ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ (৭৩) গত বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ আসর জানাজা শেষে তাঁকে ছেঁউড়িয়ার নিজ গ্রামে দাফন করা হয়। কুষ্টিয়া অফিস। নাজমুল আলমময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও চরহোসেনপুর এলাকার মো. নাজমুল আলম (৩৮) গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।