শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শফিকুর রহমান
মাধ্যমিক শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী মো. শফিকুর রহমান (৭৮) গত শনিবার রাতে কুমিল্লার দৌলতপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে, জামাতা ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর কুমিল্লার দেবীদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

মো. রকিবউদ্দিন সরদার
বীর মুক্তিযোদ্ধা ও মাগুরা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রকিবউদ্দিন সরদার (৬০) গতকাল রোববার সকালে রাজধানীর জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাইপাস অস্ত্রোপচারপরবর্তী জটিলতায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁকে গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া থানার নাড়িকেলবাড়িয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।