শোক
শামসুল হক চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী (৭০) গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বেলা ১১টায় নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল মিল এলাকার আল আমিন মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র এম মন্জুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাদ আসর হাটহাজারীর উত্তর মাদার্শার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিন-এর ব্যুরোপ্রধান রিয়াজ হায়দারের বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।আবদুর রশীদ খানকুমিল্লার দেবীদ্বার উপজেলার কাশাড়িখোলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুর রশীদ খান (৬০) গত বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।আনওয়ারুল হকরাজধানীর গুলশানের বাসিন্দা ডা. আনওয়ারুল হক (৪৭) ২০ সেপ্টেম্বর নিউইয়র্ক শহরের কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা-মা, দুই ভাই ও পাঁচ বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার মরহুমের লাশ ঢাকায় পৌঁছার পর বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।