শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরুন্নাহার বেগমসাবেক বিদ্যালয় পরিদর্শক ও ময়মনসিংহ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নূরুন্নাহার বেগম (৮৫) গতকাল রোববার সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে স্থানীয় আলীপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনশী মোহাম্মদ আলীর বড় বোন। ফরিদপুর অফিস।মিন্নাতুল মহলচাঁপাইনবাবগঞ্জ শহরের দাউদপুর রোডের বাসিন্দা মিন্নাতুল মহল (৭০) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁকে ফকিরপাড়ার কবরস্থানে দাফন করা হয়। তিনি বিটিভি ও দৈনিক যুগান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এমরান ফারুক মাসুমের মা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। মাহফুজা বেগমভোলা সদরের গাজীপুর রোডের বাসিন্দা মাহফুজা বেগম (৬৬) গত শনিবার দিবাগত রাতে ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁকে ভোলা সরকারি কবরস্থানে দাফন করা হয়। তিনি ভোলা সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক ও আইনজীবী খায়রুল ইসলামের মা। ভোলা অফিস।