শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মওলামুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ গোলাম মওলা (৬০) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ভোরে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় নগরের চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। চট্টগ্রাম অফিস।কহিনুর বেগমকুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার বাসিন্দা কহিনুর বেগম (৬৫) গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম। আবদুল ওয়াহেদপটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মিয়া (৯১) গত রোববার রাতে রাজধানীর ডেমরা এলাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১০ মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পটুয়াখালী অফিস।