শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদুর রহমান খানরাজউক উত্তরা কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এ এস মাহমুদুর রহমান খান (৫৬) গত ২৩ সেপ্টেম্বর কিডনিজনিত রোগে ভুগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিনই কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার রাজউক কলেজ প্রাঙ্গণে এক শোকসভায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর গ্রামের বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মো. মাহতাব উদ্দিনকিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. মাহতাব উদ্দিন (৫২) গত সোমবার দিবাগত রাত একটায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার নামাজে জানাজা শেষে কিশোরগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।