শোক
মো. গিয়াস উদ্দিনঢাকা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াস উদ্দিন (৮০) মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বাগমারার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। এস এম আবু তাহের বাংলাদেশ রেলওয়ের সিগন্যাল ও টেলিযোগাযোগ বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী এস এম আবু তাহের (৮১) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটায় ঝাউতলা জামে মসজিদে প্রথম এবং সকাল ১০টায় কেন্দ্রীয় রেলভবন (সিআরবি) চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা হবে। পরে তাঁর লাশ মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম।