শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলি মমতাজ জাহাননীলফামারী শহরের থানাপাড়ার মিলি মমতাজ জাহান (৫৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় সার্কিট হাউস ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ দেওয়ান নুরুন্নবীর স্ত্রী এবং সাবেক সাংসদ মরহুম ইলিয়াছ হোসেনের মেয়ে। নীলফামারী প্রতিনিধি।