শোক
জরিনা বেগমগোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা জরিনা বেগম (৮০) গতকাল শুক্রবার কোটালীপাড়া হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ব্লাড ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কুরপালা মাদ্রাসা মাঠে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর কুরপালা মাদ্রাসা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেনের মা। গোপালগঞ্জ প্রতিনিধি।সৈয়দ মোহাম্মদ মাশুকবিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, আবৃত্তিকার কসবা শহরের মৌলভীপাড়ার সৈয়দ মোহাম্মদ মাশুক (৭৫) গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ গতকাল শুক্রবার নিউইয়র্ক থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পর বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জানাজা শেষে শেরপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ইসমাইল হোসেনঅবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক ইসমাইল হোসেন (৬২) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের ঈদগাহ্ মাঠে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।