শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওয়াদুদ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকন (৪৪) আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি...রাজিউন। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামে। তিনি মা, স্ত্রী, দুই ছেলেমেয়ে, দুই ভাই ও চার বোন রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে ফকিরহাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বাগেরহাট প্রতিনিধি।নূর-ই-জালাল চৌধুরীপিরোজপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর-ই-জালাল চৌধুরী (৫০) গতকাল রোববার পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পিরোজপুর প্রতিনিধি।