শোক
কোহিনূর বেগম
ভৈরবের কোহিনূর বেগম (৪৮) আর নেই। তিনি গত রোববার রাত সাড়ে ১০টায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্বামী ও একমাত্র ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ভৈরবের চণ্ডীবের মোল্লাবাড়ির মুক্তিযুদ্ধে শহীদ আবদুর রউফ মোল্লার এক মাত্র মেয়ে এবং প্রথম আলোর ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার বড় বোন। নরসিংদী প্রতিনিধি
মুক্তিযোদ্ধা আবদুল খালেক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল খালেক (৭২) গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
মৃত্যুবার্ষিকী
সৈয়দ মোজাম্মেল হক
প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা সৈয়দ মোজাম্মেল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআনখানি ও এতিমদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। মোজাম্মেল হক পেশাগত জীবনে প্রভাবশালী টাইম সাময়িকীতেও কাজ করেন। বিজ্ঞপ্তি।
হাচেন উদ্দিন ফকির
ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের বাবা বিশিষ্ট সমাজসেবক মৌলভি হাচেন উদ্দিন ফকিরের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে বাদ আসর মিলাদ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সত্যরঞ্জন দাশগুপ্ত
বরিশালের গৈলা দাশের বাড়ির সাধক পুরুষ সত্যরঞ্জন দাশগুপ্তর ১১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে গৈলা দাশের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সত্যরঞ্জন দাশগুপ্ত বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির নেতা আশীষ দাশগুপ্ত, সাংবাদিক অজয় দাশগুপ্ত ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম দাশগুপ্তর বাবা। বিজ্ঞপ্তি।