শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলোয়ার হোসেনপোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গার্মেন্টস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৬৫) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উত্তরার আজমপুর জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কাল শুক্রবার বাদ আসর বাড়ি নম্বর-১২, রোড নম্বর-১৪, সেক্টর-৪, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। শ্রীমতী রানী দাশসুনামগঞ্জের শাল্লা উপজেলার সুখলাইন গ্রামের শ্রীমতী রানী দাশ (৯৫) বার্ধক্যজনিত রোগে গত মঙ্গলবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত ১২টায় উপজেলার বাহাড়া শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট-এর হিসাবরক্ষক কালীপদ দাশের মা। সিলেট প্রতিনিধি।