শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল আলম কাতেবীবন বিভাগের সাবেক প্রধান বনসংরক্ষক নুরুল আলম কাতেবী (৭৫) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরের কবরস্থানে গতকাল বৃহস্পতিবার তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মতিয়র রহমানমুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মো. মতিয়র রহমান (৭০) বীর বিক্রম গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা নিকলী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পশ্চিম নিকলী কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।