শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ মো. হাসানুজ্জামানধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রখ্যাত ধানবিজ্ঞানী শাহ মো. হাসানুজ্জামান (৮৬) গতকাল রোববার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শাহ মো. হাসানুজ্জামান একজন ইমেরিটাস বিজ্ঞানী এবং আন্তর্জাতিক অঙ্গনে ধানবিজ্ঞানী হিসেবে তাঁর স্বীকৃতি রয়েছে। বাংলাদেশের ধান গবেষণায় অনন্য অবদান রাখায় তাঁকে স্বাধীনতা পদকসহ অসখ্য পদক ও সম্মাননায় ভূষিত করা হয়। তদানীন্তন পাকিস্তান আমলে তিনি তমঘা-ই-পাকিস্তান পদকে ভূষিত হন। নিজস্ব প্রতিবেদক।