শোক
এন এম হাসান খানব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌসভার মেয়র এন এম হাসান খান (৫৮) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বেলা দুইটায় দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা শেষে নিজ গ্রামে তাঁর লাশ দাফন করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বেনজির আহমেদবাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি বেনজির আহমেদ সরকার গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে তাঁর লাশ ঢাকায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বারিধারার বাসভবনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুর রশিদপিরোজপুর জেলা যুবলীগের সদস্য আবদুল আলিমের বাবা চিত্রশিল্পী মো. আবদুর রশিদ (৬২) গতকাল শনিবার খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁর মরদেহ পৌর গোরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।