শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজা-ই করিম ভূঁইয়াবিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মো. রেজা-ই করিম ভূঁইয়া (৭৬) গতকাল রোববার সকালে রাজধানীর পান্থপথে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পান্থপথে জানাজার পর তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জয়কালীপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে স্থানীয় ঈদগায় দ্বিতীয় জানাজা শেষে রাতে বড়িকান্দিতে দয়াল বাবা গণি শাহ (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর বড় ছেলে মেহেদী মাসুদ প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক। বিজ্ঞপ্তি।