শোক
মাহবুব হাসান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসান (৮৩) কাল মঙ্গলবার চট্টগ্রামের নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তাঁকে গরিবউল্লাহ শাহের (র.) মাজার কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।আরহাম আহমেদ সিদ্দিকীচলচ্চিত্র প্রযোজক আরহাম আহমেদ সিদ্দিকী (৮১) গত সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে কাল মঙ্গলবার কালিয়াকৈরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক। মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৬৫) গত সোমবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন রাতে তাঁকে কুমিল্লার কাটাবিল গ্রামে দাফন করা হয়। তিনি এক ছেলে, স্ত্রী, অগণিত আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।