শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকতারুজ্জামান কামালসুন্দরবন ও বাঘ বিশেষজ্ঞ আকতারুজ্জামান কামাল আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল বুধবার দুপুর একটায় মোহাম্মদপুরের ইকবাল রোডে কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি উচ্চ রক্তচাপ ও ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। নিঃসন্তান আকতারুজ্জামান স্ত্রী, অসংখ্য সুহূদ ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা মিরপুরের পল্লবী জামে মসজিদে তাঁর জানাজা হয়। এরপর পল্লবীর কালশি গোরস্তানে তাঁকে দাফন করা হয়।আকতারুজ্জামান প্রায় অর্ধশতাব্দী ধরে সুন্দরবন পর্যবেক্ষণ করেছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য, বিশেষ করে, বাঘ সম্পর্কে তিনি বিশেষ জ্ঞান অর্জন করেন। তিনি পরিচিতজনদের মধ্যে ‘বাঘ মামা’ বলে খ্যাত। রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি, সুন্দরবনের মিশুক ও চলো যাই সুন্দরবন প্রভৃতি তাঁর প্রকাশিত বই।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বাদ আসর পল্লবীর ব্লক-এ, সড়ক-১, বাড়ি ১০-এ তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক।আলমগীর জলিললোকগবেষক, শিশুসাহিত্যিক ও বাংলা একাডেমীর সাবেক উপপরিচালক আলমগীর জলিল (৮৪) গত সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের কুলখানি কাল শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডি আ/এ, রোড-৩/এর ৪৫ নম্বর বাসায় অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। প্রভাবতী দাশগুপ্ত চট্টগ্রামের বাটালি রোডের বাসিন্দা প্রভাবতী দাশগুপ্ত (৮৬) গত সোমবার রাতে নিজ বাসভবনে পরলোকগমন করেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া গত মঙ্গলবার শেষ হয়েছে। তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি সাংবাদিক ও কলাম লেখক অজয় দাশগুপ্তের মা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।