শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সী সিদ্দিক আহমদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক কৃষিবিদ মুন্সী সিদ্দিক আহমদ (৮৩) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আজ শনিবার বাদ আসর পুরাতন বিমানবন্দর মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদের বাবা। বিজ্ঞপ্তি।সামছুন্নাহার বেগমসুনামগঞ্জের সামছুন্নাহার বেগম (৯০) গত বৃহস্পতিবার রাতে সিলেট উপশহরের এক আত্মীয়র বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার বাদ জুমা মরহুমার লাশ তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ফুফু। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।রেনুবালা করময়মনসিংহের নান্দাইল পৌর শহরের রেনুবালা কর (৮৫) গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে মারা গেছেন। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে স্থানীয় শ্মশানে তাঁর দাহ সম্পন্ন হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।