শোক
ছায়ারানী ব্যানার্জি প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জির মা ছায়ারানী ব্যানার্জি (৭৫) গতকাল শনিবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাত ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান হবে। বিজ্ঞপ্তি। হুর-ই-জান্নাত খানমঢাকার গুলশানের বাসিন্দা হুর-ই-জান্নাত খানম (৭৩) গতকাল শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।হাছিনুর রহমাননটর ডেম কলেজের ছাত্র মো. হাছিনুর রহমান ওরফে সোহান (১৮) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ জুমা জানাজা শেষে তাঁর লাশ লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।