শোক
মির্জা আতাহার আলীআইনজীবী মির্জা আতাহার আলী (৭৪) গতকাল রোববার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জেলা বারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মির্জা আতাহার আলী ডেইলি স্টার-এর টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিলের বাবা। টাঙ্গাইল অফিস।আয়েশা খাতুনময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার চরপাড়া গ্রামের আয়েশা খাতুন (১১৪) গত শনিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আবদুর রশিদের মা। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।সাফিয়া খাতুননোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের সাফিয়া খাতুন (৮৫) গতকাল রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আসর গ্রামের দরগাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নোয়াখালী অফিস।