শোক
প্রভাকর পুরকায়স্থ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রভাকর পুরকায়স্থ (৬৫) নিজ বাসভবনে শনিবার পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।-বিজ্ঞপ্তি। মো. তাহসীন কবিরঢাকা গভ. ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মো. তাহসীন কবির (১৪) গত ২১ অক্টোবর ভোরে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ... রাজিউন)। নোয়াখালীর বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সে মা-বাবা ও একমাত্র ছোট বোন রেখে গেছে। সে যমুনা রিসোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক কবির আহম্মদের ছেলে। বিজ্ঞপ্তি। জাহানারা বেগমবগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত চেরাগউদ্দীন চৌধুরীর স্ত্রী বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার জাহানারা বেগম (৬৭) গতকাল সোমবার বেলা দেড়টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। বিজ্ঞপ্তি।