শোক
নাছির চৌধুরীভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আবু নাসের চৌধুরী (৮৫) গতকাল ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। আজ ২৬ অক্টোবর বেলা ১১টায় টগবী আজহারুল হক চৌধুরী বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতা আবদুল মোমিন, কমিউনিস্ট নেতা মোবাশ্বির উল্লাহ চৌধুরী প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। ভোলা অফিস। নুরুদ্দিন জাহেদ জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের প্রেসিডিয়াম সদস্য নুরুদ্দিন জাহেদ (৬৪) গতকাল চট্টগ্রামের দেওয়ান বাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অচেতন ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বুধবার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে হালিশহরের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।ড. রমেন্দ্র নাথ ঘোষরাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. রমেন্দ্র নাথ ঘোষ (৭১) গতকাল মঙ্গলবার ভোররাতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি দর্শন শাস্ত্রে অসামান্য অবদান রাখেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।