শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলা খাতুনবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মা কমলা খাতুন (৮০) গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। কমলা খাতুনের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক।আফজাল হোসেন জমাদ্দারবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঝালকাঠি জেলার সাবেক কমান্ডার মো. আফজাল হোসেন জমাদ্দার (৬১) গত মঙ্গলবার শহরের কাঠপট্টি রোডের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। জোহরবাদ ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন জমাদ্দারের মৃত্যুতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা গভীর শোক প্রকাশ করেন। ঝালকাঠি প্রতিনিধি।এ কিউ এম ফজলুল হকরাজশাহীর অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এ কিউ এম ফজলুল হক (৯৫) মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আগামীকাল শুক্রবার বাদ আসর তাঁর বাসভবনে কুলখানির আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয় ও শুভানুধ্যায়ীদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।নিত্যগোপাল বৈরাগীজয়পুরহাটের কালাই পৌর শহরের পূর্ব পাড়া মহল্লার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা নিত্যগোপাল বৈরাগী (৬৪) গতকাল বুধবার ভোরে বগুড়ার একটি ক্লিনিকে ইহলোক ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে সাবেক এ কর্মকর্তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি।