শোক
হাসেন আলীময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মোটরযান কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও সমাজসেবক মো. হাসেন আলী (৭৫) গতকাল শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। হাসেন আলীর মৃত্যুতে ঈশ্বরগঞ্জ মোটরযান কর্মচারী সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি। সিরাজুল ইসলাম চৌধুরীআওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ রাজনীতিক সিরাজুল ইসলাম চৌধুরী (৮৪) গতকাল শুক্রবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর প্রথম জানাজা বাদ জুমা গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর বনানী মাঠে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়, বন্ধু, গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।—বিজ্ঞপ্তি।