শোক
আবদুল ওহাব খানবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাই-ব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান আবদুল ওহাব খান (৬১) গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলবাড়ী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। মোহাম্মাদ শামসুদ্দোহাগোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা মোহাম্মাদ শাম-সুদ্দোহা (১০৭) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, নয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে নিজ বাড়িসংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তাঁর লাশ দাফন করা হয়। তিনি পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল বদরুল হুদা ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম কদরুল হুদার বাবা। বিজ্ঞপ্তি।এম এ ওহাব চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য এম এ ওহাব গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে যান। আজ রোববার সকাল ১০টায় নগরের জামায়াতুল ফালাহ মসজিদের মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি হাটহাজারীর ফতেপুর উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। আবদুল হাই মঞ্জুকুমিল্লার লাকসাম প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মঞ্জু (৬২) গতকাল শনিবার সকালে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে জানাজা শেষে তাঁকে লাকসামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।আছমত আলীকিশোরগঞ্জের নিকলী উপজেলার গুনিয়াহাটি গ্রামের বসিন্দা মুক্তিযোদ্ধা আছমত আলী (৬৩) গত শুক্রবার রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে নিকলীর পশ্চিম পুকুরপাড় কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।ওয়াহিদুর রহমান বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান (৭০) গত শুক্রবার রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে চাঁদপুরের কচুয়া উপজেলার বড় তুলাগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। চাঁদপুর প্রতিনিধি।